৩০ জুন বাংলা প্রথম পত্র ও কুরআন মাজিদ পরীক্ষার দিনে কচুয়ায়
সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা
অনুষ্ঠিত হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১শত ৫৭ জন ও
আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৪শ ০৫ জন। সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা
২হাজার ৫শ ৬২জন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার ১০জন ও আলিম পরীক্ষার
০৮জন অনুপস্থিত ছিল। উপজেলায় ৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
রবিবার (৩০ জুন) বাংলা ও কুরআন মাজিদ পরীক্ষার দিন কচুয়া বঙ্গবন্ধু
সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র, নিশ্চিতপুর ডি.এস কামিল মাদ্রাসা ও
গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন- জেলা
সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফারজানা হক ও
উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদ। পালাখাল রোস্তম আলী
ডিগ্রি কলেজ ও সাচার ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন, সহকারি
কমিশনার (ভ‚মি) বাপ্পি দত্ত রনি। সাচার ডিগ্রি কলেজ ও পালাখাল কলেজ
পরিদর্শন করেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার। পরীক্ষা
সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য পুলিশ সহ উপজেলা
প্রশাসনের কর্মতৎপরতা ছিল নজর কারার মত।
এইচএসসি পরীক্ষার্থী রাবেয়া আক্তার আক্তার ও ইতি আক্তার, আলিম
পরীক্ষার্থী খালেদ সাইফুল জানান, আমরা নকল মুক্ত শান্তিপূর্ণ পরিবেশে
পরীক্ষা দিতে পেরে তৃপ্তিবোধ করছি। আমরা আশা করছি বাংলা প্রথম
পত্রের ও কুরআন মাজিদ এর ন্যায় পরবর্তী বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠানে
প্রশাসনের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।




















