ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে লুণ্ঠিত স্বর্ণালঙ্কারসহ ৮ ডাকাত গ্রেফতার 

মনিরুল ইসলাম মনির নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালসহ ৮ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
গ্রেপ্তাররা হলেন- রাসেল মিয়া (৩৫), জুয়েল মিয়া (২২), কালিমুল্লাহ (৩২), নাঈম (২৭), রাসেল মিয়া (২৯), শান্ত (২১), শাকিল মুখা (২৫) ও নাদিম (২৬)।
এর আগে ৭ জুলাই রাতে ০৮/১০ জন ডাকাত ধারালো রামদা, ধারালো চাপাতি, ধারালো চাইনিজ কুড়াল নিয়ে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের দুপ্তারার কালিবাড়ি গ্রামের বাড়িতে প্রবেশ করে তাকেসহ তার বড় ভাই মামুন, সুমন, ভাবি সামী আক্তার, বড় বোন বান পপি সারোয়ার পুষ্পদের হাত, মুখ বেঁধে থেকে নগদ ২ লাখ ৫২ হাজার টাকাসহ মোট ৫ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার লুট করে।
এ ঘটনায় মামলা দায়ের করেন সাদ্দাম হোসেন। পরে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে লুণ্ঠিত ০৫ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা উদ্ধারসহ ০৮ জন ডাকাতকে গ্রেপ্তার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের নামে পূর্বে ডাকাতির মামলা রয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নারায়ণগঞ্জে লুণ্ঠিত স্বর্ণালঙ্কারসহ ৮ ডাকাত গ্রেফতার 

আপডেট : ০৭:৫১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪