ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ওবায়দুর রহমান টিপু ও ডাঃ শামীম আহমেদের নেতৃত্বে আনন্দ মিছিল 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৩৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • 19

oplus_2

আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে আনন্দ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাঃ শামীম আহমেদ।
বুধবার বেলা ১১ টায় আনন্দ মিছিলটি বের হয়ে থানা রোডসহ ছেংগারচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। পরে ছেংগারচর ডিগ্রি কলেজের সামনে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন ওবায়দুর রহমান টিপু। এসময় তিনি বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ নতুন দিন পেল। আমি আমার অন্তরের অন্তস্তল থেকে ছাত্রদের ধন্যবাদ জানাই। আর যারা এই যুদ্ধে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
ওবায়দুর রহমান টিপু আরো বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল শান্তি প্রিয় দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান শান্তি প্রিয় মানুষ। তারা দেশের জনগণের কল্যাণে শহীদ জিয়াউর রহমানের মত নিজেদের বিলিয়ে দিচ্ছেন। তাই আমি তাদের একজন কর্মী হিসেবে বলতে চাই কেউ কোন অস্থিতিশীল আচরণ করবেন না।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে ওবায়দুর রহমান টিপু ও ডাঃ শামীম আহমেদের নেতৃত্বে আনন্দ মিছিল 

আপডেট : ১১:৩৯:২৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪