এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল উপস্থিত ছিলেন। নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নব-নিযুক্ত প্রশাসক বশির আহমেদের কাছে পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ পৌরসভার ধ্বংসস্তুফে পরিণত হওয়ার বিভিন্ন তথ্য ও পৌরসভার দাপ্তরিক বিভিন্ন কার্যক্রমসহ নাগরিক সেবা প্রদানে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসময় সকলের সহযোগিতা নিয়ে পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের চেষ্টার কথা জানান প্রশাসক।
মতবিনিময় সভায় প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, কাউন্সিলর হাজী কবির হোসেন কাজী, মোহাসীন ফারুক বাদল, সুমন তপদার, বিল্লাল হোসেন, সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আক্তার ও নাজমুন নাহার ঝুমুসহ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, সহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইদ্রিস মিয়া, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ ও পয়নিস্কাশন) মো. মাহবুবর রশিদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, লাইসেন্স পরিদর্শক মো. আলমগীর, বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন ও উচ্চমান সহকারী মো. আব্দুল লতিফসহ সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।




















