মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি সচিবের বিদায়-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯মে সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি সচিবদের এ বিদায় বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের কার্যালয় সূত্রে জানায়
রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি সচিব সনজিব চন্দ্র চন্দের বদলী জনিত কারনে বিদায়ী সংবর্ধনা ও নব যোগদানকৃত ইউপি সচিব মোঃ মাইনুল ইসলাম পাটোয়ারীকে বরন নেওয়া হয়।
এ উপলক্ষে ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রাজ্জাক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিএসসি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার নিমাই চন্দ্র পাল, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং প্যানেল চেয়ারম্যান, সকল ইউপি সদস্য, পরিষদের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউপি’র ইউপি সচিবের বিদায়-বরণ | Rknews71
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৬:২১:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- 135
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ





















