ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পানিবন্ধি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪
  • 42

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রিয় নিদের্শনা মোতাবেক হাজীগঞ্জে পানিবন্ধি মানুষের মাঝে উপহার (খাদ্য) সামগ্রী বিতরণ করা হয়েছে। তিন দিনের কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (৩১ আগস্ট) দিনব্যাপী উপজেলার হাজীগঞ্জ পৌরসভা, গন্ধর্ব্যপুর উত্তর, গন্ধর্ব্যপুর দক্ষিণ ও বড়কুল পূর্ব ইউনিয়নে পানিবন্ধি প্রায় ৫ সহ্রসাধীক মানুষের এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এরপর আজ রোববার ও আগামিকাল সোমবারও পানিবন্ধি অন্যান্য স্থানে উপহার সামগ্রী বিতরণ করা হবে।

এ দিকে শনিবার কেন্দ্রিয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক প্রধান অতির্থি হিসেবে উপস্থিত থেকে হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ, টোরাগড় ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ বাজার, বেলচোঁ বাজার ও সেন্দ্রা বাজার, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া ও পালিশারা এবং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচই ও দেশগাঁও বটতলা এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ কাজের উদ্বোধন করেন।

পরে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পানিবন্ধি মানুষের হাতে উপহার সামগ্রী বিতরণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জি. মমিনুল হক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ৫ আগস্ট সরকার প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে গেছে। এখন রাষ্ট্র পরিচালনা করছেন, ড. মুহাম্মদ ইউনুস। আমরা আগামি দিনে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে কেউ নির্যাতন ও হয়রানির শিকার হবে না। সবাই সমান অধিকার ভোগ করবে।

তিনি বলেন, গত ১৭ বছরে আমাদের নেতাকর্মীরা ঘরে ঘুমাতেও পারেনি। তাদের উপর হামলা করে, মামলা দিয়ে অনেক হয়রানি ও নির্যাতন করা হয়েছে। যারা অতিতে অপরাধ করেছেন, আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতন করেছেন, আমরা তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবো। তবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি, নিরপরাধ কোন আওয়ামী নেতাকে হয়রানি কিংবা তার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হবে না। যদি কেউ এমন কাজ করে, আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

উপহার সামগ্রী বিতরণকালের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটোওয়ারী। এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সৈয়দ শরিফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান কানু পাটোওয়ারী, আলী আকবর শেখ, মোশারফ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন দুলাল, অর্থ সম্পাদক সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।

এছাড়াও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন শাবু, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব মিঠু চৌধুরী, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এসএম ফয়সাল হোসেন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন যুবদলের সেক্রেটারী সাইফুল ইসলাম মিয়াজী ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল কুদ্দুস সর্দারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পানিবন্ধি মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ

আপডেট : ১১:২৮:৩০ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪