ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ১৬ বছর পর কচুয়ায় বিএনপির জনসভা জনসমুদ্রে পরিনত 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
  • 36
দীর্ঘ ষোল বছর পর চাঁদপুরের কচুয়ায় বিএনপির উদ্যোগে বিশাল জনসভা জনসমুদ্রে পরিনত হয়েছে। কচুয়ার প্রতিটি ইউনিয়ন থেকে নেতা কর্মী সমর্থগন সকাল থেকে মিছিল সহকারে হযরত শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে মাঠে জড়ো হয়। দুপুরের পর পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বেশ কিছু জনগনকে স্কুল ভবনের ছাদে উঠে ড.আ.ন.ম এহসানুল হক মিলনের বক্তব্য শুনতে দেখা গেছে। ৩১ আগষ্ট শনিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে পৌরসভার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও সাবেক দুবারের এমপি ড.আ.ন.ম এহসানুল হক মিলন।
এ সময় তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে সারা দেশের ন্যায় কচুয়ায় ব্যাপক চাঁদাবাজী ও মিথ্যা মামলা দিয়ে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে হয়রানী করে ঘর ছাড়া করা হয়েছে। আমাদের বহু নেতা কর্মী মারা গেছে। ওই সময় বাবার জানাজায় অংশ গ্রহন করতে দেওয়া হয়নি। কচুয়ায় শান্তির বাতাস বইছে। কচুয়ার বিএনপিতে কোন চাঁদাবাজের স্থান নেই। ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আগামী নির্বাচনে আমাদের জযের লক্ষ নিয়ে সবাই এক হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নাজমুন নাহার বেবী,জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আ্যাড.মাওলানা আবুল হোসেন। উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী এবং পৌর বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটওয়ারীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শাহজালাল প্রধান,বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল ওয়াদুদ মজুমদার,আবদুল আজিজ মাষ্টার,আমিনুল ইসলাম মালেক,যুগ্ম সাধারন সম্পাদক সারফিন হোসাইন মাসুদ,নওশের আলম.মাসুদ এলাহী সুভাস,দপ্তর সম্পাদক শরীফ শাহজী,পৌরসভার কাউন্সিলর আ:মান্নান,এম আকতার , পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,উপজেলা যুবদলের সভাপতি আ: ছালাম শান্ত,সাধারন সম্পাদক হাবিব উন নবী সুমন,পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী ফরহাদ,ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পাটওয়ারী,পৌর ছাত্র দলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ,সাধারন সম্পাদক মহিন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক জনসভায় অংশ গ্রহন করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

দীর্ঘ ১৬ বছর পর কচুয়ায় বিএনপির জনসভা জনসমুদ্রে পরিনত 

আপডেট : ০২:৫৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪