বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এর আয়াজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার( ১ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহায়ক শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নান। উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ মজিবুর রহমান দুলাল ভিপি ও পৌর বিএনপির আহায়ক আমানত গাজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্মআহায়ক মোঃ মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম পাটওয়ারী, আ: খালেক পাটওয়ারী, আব্দুর রহমান, মাসুদ হাসান, মহসীন মোল্লা, আবুল হাসনাত, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নাটু, পৌর যুবদলর সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্মআহবায়ক ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক আবু ইউছুপ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হাসন শিভলু প্রমুখ।
ফরিদগঞ্জে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত,
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৩:০০:০১ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- 39
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















