ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় মাদক ব্যবসায়ীরা বিজিবির গাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর | Rknews71

অনলাইন ডেস্কঃ

কুমিল্লায় চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান চলাকালে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এ সময় বিজিবির একটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় বিজিবির অন্তত ৫ জন সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মে) রাত ৯টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার শহরতলী শাসনগাছা এলাকায় এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার শাসনগাছা এলাকায় মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ধাওয়া করলে বিজিবি সদস্যরা গাড়ি নিয়ে রেললাইন সংলগ্ন আখাউড়া-লাকসাম ডাবল লাইন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স অফিসে আশ্রয় নেয়। তারপর ওই প্রতিষ্ঠানে ঢুকে হামলা চালিয়ে বিজিবির বহনকৃত গাড়ি তারা ভাঙচুর করে। এ সময় রেললাইনে থাকা পাথর নিক্ষেপ করায় আহত হন বিজিবির অন্তত ৫ সদস্য। পরে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কুমিল্লায় মাদক ব্যবসায়ীরা বিজিবির গাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর | Rknews71

আপডেট : ০৪:২৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২