ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপকর্মকারী ও সুযোগ সন্ধানীদের ছাড় দেওয়া হবে না : বিগ্রে. জেনারেল ফারুক হাওলাদার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:১৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • 69

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সাথে মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা সেনানিবাসের ৪৪ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক হাওলাদার, এএফডব্লিউসি, পিএসসি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ব্যবসা আমাদের অর্থনৈতিক চালিকা শক্তি। নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সবধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এক্ষেত্রে ব্যবসায়ীসহ আমাদের সবাইকে অপকর্মকারীদের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি বলেন, যারা অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সুযোগ সন্ধানীদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে অপারেশন পরিচালনা করা হবে। আপনারা ওসি, ইউএনও, এসপি, ডিসি কিংবা আমাদের ক্যাম্পের দায়িত্বশীলদের তথ্য দিন। আমরা ব্যবস্থা নিবো।

এসময় বক্তব্য রাখেন, জেলাপ্রশাসক মোহাম্মদ মোহাসীন উদ্দিন, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, সেনাবাহিনীর ২১ বীরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মোয়াজ্জেম হোসেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, সহ-সভাপতি আলহাজ¦ মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন, জুয়েলারী সমিতির সভাপতি সঞ্জয় সাহা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের উপস্থাপনায় সভায় আরও বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ ও অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ, ব্যবসায়ী সমিতির শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ মো. আবুল কাশেম, ওয়ার্ড কমিশনার মহিউদ্দিন ও জিসান আহমেদ সিদ্দিকীসহ অন্যান্য ব্যবসায়ী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মাওলা নঈম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুকসহ জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, এনএসআই, ডিজিএফআইয়ের কর্মকর্তা, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

অপকর্মকারী ও সুযোগ সন্ধানীদের ছাড় দেওয়া হবে না : বিগ্রে. জেনারেল ফারুক হাওলাদার

আপডেট : ০২:১৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪