ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মৃত্যু দাবী পরিশোধ ও সেলিব্রেশন পোগ্রাম অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
  • 30
ইসলামী শরীয়াহ্ ভিত্তিক পরিচালিত জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মৃত্যু দাবী পরিশোধ ও সেলিব্রেশন পোগ্রাম করা হয়েছে।
মঙ্গলবার সকালে হাজীগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মো. আক্তার হোসেন আকাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
বক্তৃতা শেষে শিক্ষা বীমা করা হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামের ফাইজা ইসলামের পরিবারের হাতে ৩ লাখ ৭৫ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা। কয়েকদিন আগে পানিতে ডুবে মারা যায় ফাইজা ইসলাম।
অনুষ্ঠানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ইউনিট ম্যানেজার মো. গোলাম সরোয়ারের উপস্থাপনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত সদস্যদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সুবিধা-অসুবিধার বিষয়ে আলোচনা করেন, কোম্পানিটির সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. ওবায়দুর রহমান মন্ডল।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন, কোম্পানির সিনিয়র ইউনিট ম্যানেজার মো. কামরুল হাসান।
এর আগে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ ও মরহুমা ফাইজা ইসলামের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মৃত্যু দাবী পরিশোধ ও সেলিব্রেশন পোগ্রাম অনুষ্ঠিত

আপডেট : ১০:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪