ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় গনঅধিকার পরিষদের গনসংযোগ ও লিফলেট বিতরণ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • 34
”জনতার অধিকার আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার ” এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় গনঅধিকার পরিষদের পক্ষ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর বুধবার গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ গণমাধ্যম সম্পাদক এনায়েত হাসিবের নেতৃত্বে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কচুয়া পৌরসভা, সাচার ও রহিমানগর এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগকালে গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ গণমাধ্যম সম্পাদক এনায়েত হাসিব বলেন , তারুন্য নির্ভর রাজনৈতিক দল গনঅধিকার পরিষদ। আমরা নিবন্ধন পেয়েছি,আমাদের প্রতীক ট্রাক। চাঁদাবাজী ও টেন্ডারবাজী এসবের বিরুদ্ধে আমাদের আন্দোলন। এক স্বৈরাচার সরিয়ে অন্য স্বৈরাচার যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাই হাতে হাত রেখে একসাথে কাজ করতে হবে। তারুন্যের জোয়ার ধরে রেখে একটি সুন্দর কচুয়া গড়াই আমাদের স্বপ্ন।
এ সময় যুব গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সহসভাপতি তোফায়েল আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, কচুয়া উপজেলা শাখা যুব অধিকারের ভারপ্রাপ্ত আহবায়ক সালাউদ্দিন, সদস্য জাহিদ হাসান চৌধুরী, আহমেদ জিয়া, নাহিদুল হাসান মৃদুল, ছাত্র অধিকার কচুয়া শাখার সভাপতি আবু সাইদ চৌধুরী, সদস্য তারেক জিহাদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

কচুয়ায় গনঅধিকার পরিষদের গনসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট : ১০:২৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪