বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দিতে হবে। একটি বিল্ডিং এর ভিত্তি বা পিলার যত বেশি মজবুত হবে বিল্ডিংটি তত বেশি মজবুত ও টেকসই হবে । প্রাথমিক শিক্ষা হচ্ছে সকল শিক্ষার ভিত্তি বা ফাউন্ডেশন । এই শিক্ষা যত মজবুত হবে, যত টেকসই হবে, পরবর্তী সকল শিক্ষা তত বেশি টেকসই ও মানসম্মত হবে। প্রাথমিক শিক্ষা হচ্ছে সকল শিক্ষার ভিত্তি বা পিলার । ভবনের ভালো ফাউন্ডেশনের জন্য দরকার ভালো ইঞ্জিনিয়ার , একজন মেধাবী ইঞ্জিনিয়ার ও কারিগর ; আর প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য, টেকসই এর জন্য দরকার একজন ভালো , সুযোগ্য ও দক্ষ কারিগর বা শিক্ষক। একজন দক্ষ ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকে ভালো সম্মানী দিলে ইঞ্জিনিয়ার তার কাজে খুব বেশি মনোযোগী হবেন, ফাউন্ডেশন টাও তত বেশি ভালো হবে ,সুন্দর হবে ও কাঙ্খিত মানের হবে । তেমনি ভাবে সকল শিক্ষার ভিত্তি প্রাথমিক শিক্ষার শিক্ষকদেরকে ভালো মর্যাদা দিলে , ভালো বেতন গ্রেড দিলে দেশ ও জাতির মর্যাদা আরো কয়েকগুণ বেড়ে যাবে । আমাদেরও দৃঢ় বিশ্বাস , পৃথিবীতে যে জাতি বীরের মর্যাদা দিতে পারে না, তারা বীরের জন্ম দিবে কি করে ? সকল শিক্ষাগুরুর শিক্ষাগুরু হচ্ছে প্রাথমিক শিক্ষক। পৃথিবীতে উদীয়মান জাতিগুলো সবচেয়ে বেশি বিনিয়োগ করে প্রাথমিক শিক্ষায় ; আর প্রাথমিক শিক্ষার যে সেক্টরে সবচেয়ে বেশি বিনিয়োগ করা হয় সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক । সুতরাং আমাদের দাবি নয় দশম গ্রেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষকদের একটি অধিকার এবং সরকার থেকে ন্যায্য পাওনা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী। সমযোগ্যতায় সকল ডিপার্টমেন্টে এন্ট্রি লেভেলে দশম গ্রেড পাচ্ছে, নবম গ্রেড পাচ্ছে । আমি মনে করি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষকদেরকে দশম গ্রেড দেওয়ার মধ্য দিয়ে শিক্ষকদের গ্রেড নিয়ে যে বৈষম্য রয়ে গেছে সেটি দূরীভূত হবে অনেকটাই । মুছে যাক সকল বৈষম্য, পূর্ণ হোক সহকারী শিক্ষকদের ন্যায্য অধিকার। আজ ২৬ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সামনে শিক্ষকদের মানববন্ধনে নরিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সমন্বয়ক জনাব মোঃ নজরুল ইসলাম এ কথাগুলো বলেন । তিনি বলেন, বিগত সরকারগুলো বৈষম্য কমানোর পরিবর্তে বারবার বৈষম্য সৃষ্টি করেছেন, যার কারনে সহকারী শিক্ষকদের মনে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তিনি অবিলম্বে সহকারী শিক্ষকদের প্রানের অধিকার বাস্তবায়ন করার জন্য সরকারকে অনুরোধ করেন।
বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দিতে হবে।
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৯:৫২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
- 137
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















