হাজিগঞ্জের ৮ নং হাঁটিলা পূর্ব ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ৮ নং হাঁটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া ঈদগাহ ময়দানে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাঁটিলা পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবলুর সভাপতিত্বে হাটিলা পূর্ব ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সুমন, হাজিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফয়সাল হোসাইন, হাজিগঞ্জ উপজেলা ছাত্রদল এর সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একসাথে কাঁদে কাঁধ মিলিয়ে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন কাজে অংশগ্রহণ করা যাবে না। যারা দলের নাম বিক্রি করে অপ্রীতিকর ঘটনা ঘটাতে চেষ্টা করবে। তাদেরকে রুখে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।




















