চাঁদপুরের কচুয়া তেতৈয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা নির্ধারিত সময়ের আগেই মাদ্রাসা ছুটি দিয়ে চলে যাচ্ছিলেন শিক্ষক ও কর্মচারী। নির্ধারিত সময়ের আগে মাদ্রাসা ছুটি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১ টা ১৫ মিনিটে সরেজমিনে দেখা যায়, তেতৈয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কোনো শিক্ষার্থী নেই, নিয়ম নীতি তোয়াক্কা না করে পাঠাদানও অফিস কক্ষ তালাবদ্ধ করে চলে যাচ্ছিলেন শিক্ষক ও শিক্ষিকাগনরা।
এসময় স্থানীয় এলাকাবাসী ঐ অভিভাবকগন মাদ্রাসা প্রবেশ করে শিক্ষকদের পাঠাদানও অফিস কক্ষ তালাবদ্ধ করতে বাঁধা প্রদান করেন। মাদ্রাসার সুপারকে তালাশ করলে দেখতে পায় সুপার মাদ্রাসায় অনুপস্থিত । নির্দিষ্ট সময়ের আগেই মাদ্রাসা ছুটির কারণ জানতে চাইলে শিক্ষকদের মধ্যে দুই একজনের সাথে অভিভাবক ও এলাকাবাসীর কথা কাটাকাটি হলে মাদ্রাসার অফিস কক্ষে আশপাশের লোকজন জড়ো হতে শুরু করে
অভিভাবক সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন জানান, এই মাদ্রাসায় প্রায়ই নির্দিষ্ট সময়ের আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে শিক্ষকরা চলে যান । এতে করে শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে,শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও মাদ্রাসার শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।
অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপারের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি দাপ্তরিক কাজে কচুয়া উপজেলায় আছি মাদ্রাসা নির্দিষ্ট সময়ের আগেই ছুটি দিতে হলে অবশ্যই সুপারের সাথে পরামর্শ করে ছুটি দিবে আমার সাথে কোনো পরামর্শ ছাড়া অনিয়মভাবে মাদ্রাসা ছুটি দিয়েছে এটা কাম্য নয়।
এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা প্রশাসক হেলাল উদ্দিন বলেন, আমি বিষয়টির খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানা বলেন, ‘বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। এত তাড়াতাড়ি মাদ্রাসা বন্ধ করলে এটা অবশ্যই অনিয়ম। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




















