ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশে 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
  • 31
সম্প্রীতি বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল সভাপতিত্বে (৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত,সামাজিক সম্প্রীতি সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
 প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সাম্প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার সম্প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, ভাষা ও জাতির লোক বসবাস করে। সমাজে বসবাসরত সব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। তিনি আরও বলেন, মানব সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগণ এ জীবনে যথাযথভাবে এগুলো অনুশীলন করে থাকবেন। ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোন জাতি উন্নতি করতে পারে না। ভাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে, মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়। এর ফলে মানব সমাজের ঐক্য-শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব (পিপিএম), এসময় তিনি বলেন, এদেশ সবার। হিন্দু, মুসলিমসহ সবাই মিলে এই দেশ গড়তে হবে।
গুজবের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। গুজব মানে মিথ্যা রটানো যার কোন ভিত্তি নেই, গুজব ছড়িয়ে বিভাজন সৃষ্টি করার সুযোগ নেই। শারদীয় দুর্গাপূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত নির্বিঘ্ন রাখতে সবধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। এ সুযোগে অনেকেই অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে কাজ করতে পারে,যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এমন কাজ কাউকে করতে দেওয়া হবে না। বিশেষ করে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে দুর্গাপূজা উপলক্ষে গুজব ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,সেনাবাহিনীর হাজীগঞ্জ উপজেলার  দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মোঃ আরিফ হোসাইন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী,হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসান মাহমুদ, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুর রউফ,বেলচোঁ করিমাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান আশ্রাফী,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক, পৌর সভাপতি রাধাকান্ত দাস রাজু, জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. কলিম উল্লাহ ভুইয়া, হেফাজত ইসলাম নেতা মাওলানা জোবায়ের হোসেন, ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক কামাল গাজী, ২ নং বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, রামকৃষ্ণ সেবা আশ্রম এর সেবক শ্যামাময় আনন্দ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ শাহাদাৎ হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাজীগঞ্জ মডেল মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান ও গীতা পাঠ করেন দিপংকর চক্রবর্তী সৈকত। সমাবেশে হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ পংকজ দেবনাথসহ উপজেলার ১২টি ইউনিয়নের জনপ্রতিনিধি,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশে 

আপডেট : ১১:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪