ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ দুই মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে সংঘর্ষ: নিহত ২,আহত ১

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৪৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
  • 31
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলায় দুই মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে সংঘর্ষে মো. সুজন হাজী (৩৫) ও মোঃ আরমান হোসেন (১৬) নামের দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক’জন। তাকে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাকিলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মো. সুজন হাজী চাঁদপুর সদর উপজেলার মহামায়া লোদেরগাঁও হাজী বাড়ির খোরশেদ আলম হাজীর ছেলে,মোঃ আরমান হোসেন ফরিদগঞ্জ উপজেলার তিলেশার গ্রামের জমদ্দার  বাড়ির আউব আলীর ছেলে। সে বাসারা উচ্চ বিদ্যালয়ের ৯ ম শ্রেণির শিক্ষার্থী। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান,দুই মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আহত হয় আরো এক’জন। প্রথমে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলবে এতিম শিশুদের মাঝে বিনামূল্যে কোরআন শরীফ বিতরণ

হাজীগঞ্জ দুই মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে সংঘর্ষ: নিহত ২,আহত ১

আপডেট : ১০:৪৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪