হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মুন্নাফের (৪০) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) বাদ আছর হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা শেষে তাকে টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। এর আগে তিনি মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মো. আব্দুল মুন্নাফ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় এলাকার জালাল উদ্দিন হাজী বাড়ির মৃত হাফেজ মাওলানা মো. ছিদ্দিকুর রহমানের ছেলে ও হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ মুন্নাফ স্টীলের সত্ত্বাধীকারী। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার ও নিকট আত্মীয়-স্বজন, ব্যবসায়ীসহ ওই বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন শাবু, পৌরসভার সাবেক কাউন্সিলর এমরান হোসেন মুন্সী, নজরুল ইসলাম মুন্সী ও কাজী মনির হোসেনসহ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, ২০০১ সালের এসএসসি ব্যাচের বন্ধুমহল ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
জানাযার ইমামতি করেন, নিহত মো. আব্দুল মুন্নাফের ভগ্নিপতি ক্বারী মো. বিল্লাল হোসেন পাটওয়ারী। এসময় টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা বিএম মাহাদীসহ তাছর আত্মীয়-স্বজন, স্থানীয় ও এলাকাবাসীসহ কয়েক শতাধিক মুসুল্লী জানাযা’য় অংশগ্রহণ করেন।




















