আপত্তিকর বক্তব্য দেওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ করা হয়েছে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক-শোতে ‘মেট্রো রেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এতো সহজে বিপ্লব অর্জন করা যেত না’ বলে মন্তব্য করেন তিনি। পরে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ রবিবার শোকজ করা হয় হাসিবকে।




















