হাজীগঞ্জে উপজেলা ও পৌর জিয়া পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জিয়া পরিষদের উপজেলা সভাপতি অলিউর রহমানের সভাপতিত্বে শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সাধারন সম্পাদক এম.এ রহিম পাটোয়ারি, সাবেক সাংগঠনিক সম্পাদক এম.এ নাফের শাহ, পৌর বিএনপি সাবেক উপদেষ্টা শাহাব উদ্দিন শাহীন, সাবেক সহ সভাপতি এ্যাড. ওমর ফারুক টিটু অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন অধ্যাপক মনির হোসেন, বেলাল হোসাইন, ওমর ফারুক, শিক্ষক মো. রফিক উল্যাহ, জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, কার্যকরি সদস্য খালেকুজ্জামান শামীম, ব্যবসায়ী মাহবুব আলম প্রমূখ।
এ সময় জিয়া পরিষদের উপজেলা ও পৌর নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















