ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিআরবে দুর্ঘটনায় আহত হাজীগঞ্জের কামরুজ্জামানের মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • 45

সৌদিআরবের সড়ক দুর্ঘটনায় আহত কামরুজ্জামানের (৩৫) মৃত্যু হয়েছে। শনিবার (৯ নভেম্বর) রাতে তিনি মক্কা নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত ২৯ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় হেরাম শরীফ মসজিদে মাগরিব নামাজ শেষে নিজ বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন।

নিহত প্রবাসী কামরুজ্জামান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলি গ্রামের হাজী বাড়ির মরহুম আলী আশ্রাফের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১২ বছর ও ৮ বছর বয়সি দুই ছেলে রেখে গেছেন। এই ঘটনায় নিহতের পরিবার ও স্বজনসহ নিকট আত্মীয়ের মাঝে শোকের ছায়া নেমে আসে।

নিহতের বড় ভাই মাহবুব হোসেন মামুন জানান, জীবিকার তাগিদে ও পারিবারিক স্বচ্ছলতার আশায় ২ বছর আগে মো. কামরুজ্জামান সৌদিআরবের মক্কায় যান। গত ২৯ অক্টোবর মক্কার হেরাম শরীমে মাগরিবের নামাজ আদায় করে নিজ বাসায় ফেরার পথে তিনি রাস্তা পার হচ্ছিলেন।

এসময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মক্কার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি ১১ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত (৯ নভেম্বর, শনিবার) রাত আনুমানিক ১টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তিনি আরও জানান, ঋণের টাকায় কামরুজ্জামান বিদেশে গিয়েছে। অবুঝ ছেলে ২টি স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে পড়ালেখা করে। এখনো ঋণের টাকা পরিশোধ হয়নি। এর মধ্যে সে এক্সিডেন্টেমারা গেলো। এখন কি করে ঋণ পরিশোধ করবো, আর তার স্ত্রী, দুই ছেলেকে নিয়ে কিভাবে চলবে ? এই বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব জানান, তাঁর (কামরুজ্জামান) পরিবার মাধ্যমে মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। এসময় তিনি মরদেহ দেশের আনার বিষয়ে সরকারি সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সৌদিআরবে দুর্ঘটনায় আহত হাজীগঞ্জের কামরুজ্জামানের মৃত্যু

আপডেট : ১১:২৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪