ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • 32

হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে আগুনে বসতঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। রোববার (১০ নভেম্বর) দিবাগত রাতে ওই ইউনিয়নের সেন্দ্রা গ্রামের পশ্চিম গাজী বাড়ির মো. শাহাজানের বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সট-সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে।

জানা গেছে, ওই বাড়ির শাহাজানের চৌচালা ও দৌচালা দুইটি বসতঘর রয়েছে। এর মধ্যে সোমবার রাত আনুমানিক ৮টার দিকে দৌচালা বসতঘরটিতে আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। এসময় স্থানীয়রা হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষনে বসতঘরটি পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে শাহাজানের কয়েক লাখ টাকার ক্ষতি হয়। তবে অগ্নিকাণ্ডে হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন, বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই

আপডেট : ০৫:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪