ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচনে বিল্লাল হোসেন বিজয়ী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • 34
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির সভাপতি পদে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে বিল্লাল হোসেন বিজয়ী হয়েছেন। বুধবার বিকেলে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতি পদে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় পুনরায় ভোটাভুটি হয়। এতে বিল্লাল হোসেন জয় লাভ করেন, যেখানে মোস্তফা সর্দার দ্বিতীয় হন।
এ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসেন নির্বাচিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারি, সাবেক সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল কুদ্দুছ মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবীব উল্লাহ মজুমদার, যুগ্ম-সম্পাদক ও ইউনিয়ন সদস্য সচিব আলী আকবর শেখ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহিউদ্দিন মাঈনু, এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিয়াজীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠানে নেতাকর্মীরা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং স্থানীয় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নির্বাচনে বিল্লাল হোসেন বিজয়ী

আপডেট : ০৭:০১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪