ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁবিপ্রবির উপাচার্যের সঙ্গে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • 42
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। রবিবার  (২৪ নভেম্বর ২০২৪) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা প্রশাসক নতুন উপচার্যকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালীন সময় উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ জেলা প্রশাসক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং স্থায়ী ক্যাম্পাস কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে  মাননীয় জেলা প্রশাসক  চাঁবিপ্রবির উপাচার্য মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সার্বিক সহযোগিতা প্রদান এবং ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁবিপ্রবির উপাচার্যের সঙ্গে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ০৮:৪৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪