ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের চাঁদপুর জেলা কমিটির অনুমোদন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • 32

জাতীয়তাবাদী (বিএনপি) রিকশা, ভ্যান, অটো চালক দলের চাঁদপুর জেলা কমিটির নতুন ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১৮ নভেম্বর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আলমগীর মন্টু ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন স্বাক্ষরিত এ অনুমোদন চিঠিতে চাঁদপুর জেলার কমিটির নেতৃত্বে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

চাঁদপুর জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুরে আলম, সাধারণ সম্পাদক হিসেবে মো. খায়রুল আলম মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক সুমন হোসেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. রুবেল খন্দকার, সহ-সভাপতি: মো. শরীফুল ইসলাম, মো. মোস্তফা হোসেন কামাল, শামছুল আমিন (আরিফ শেখ),সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ন কবির,সহ-সাধারণ সম্পাদক মো. হাছান, হাবিব সদ্দার, দুলাল মিয়া, প্রচার সম্পাদক মাসুদ রানা, সহ-প্রচার সম্পাদক: আবুল কালাম, হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, কোষাধ্যক্ষ: শাখাওয়াত হোসাইন, উপদেষ্টা পরিষদ মো. হেলাল, সবুজ পাটওয়ারী।

কমিটির অনুমোদনের পর জেলা সভাপতি মো. নুরে আলমের নেতৃত্বে হাজীগঞ্জ ফুড লাভার্সে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মো. নুরে আলম এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম মজুমদার।

সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং ষড়যন্ত্র প্রতিহত করতে দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় তারেক রহমানের বক্তব্য তুলে ধরে বলা হয়, ভয় দেখিয়ে নয়, উদারতা ও ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে। তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী, চাঁদপুর জেলা কমিটির সদস্যরা জনগণের কল্যাণে কাজ করবেন এবং এমন কোনো কাজ করবেন না, যা জনগণের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

জাতীয়তাবাদী (বিএনপি) রিকশা, ভ্যান, অটো চালক দলের চাঁদপুর জেলা কমিটি জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রেখে দলের ভিত্তি আরও মজবুত করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের চাঁদপুর জেলা কমিটির অনুমোদন

আপডেট : ০৫:৫৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪