ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যুবদল নেতার মৃত্যুতে ইঞ্জি. মমিনুল হক’র শোক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • 26

হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সাজ্জাদ হোসেন সোহেল (৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজেউন)। তিনি গত রবিবার (১ ডিসেম্বর) ভোর পৌনে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, সন্তান, মা, ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ওই দিন গভীর রাতে তার মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জি. মমিনুল হক। ওই সময় ইঞ্জি. মমিনুল হক সাজ্জাদ হোসেন সোহেলের মৃতদেহ দেখে আবেগআপ্লুত হয়ে পড়েন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক।

ইঞ্জি. মমিনুল হক এক শোক বার্তা তিনি যুবদল নেতা সাজ্জাদ হোসেন সোহেলের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে যুবদল নেতার মৃত্যুতে ইঞ্জি. মমিনুল হক’র শোক

আপডেট : ০১:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪