রাঙামাটির ভূস্বর্গখ্যাত সাজেকে দিনভর গোলাগুলির ঘটনায় পর্যটকরা ফিরতে পারেননি খাগড়াছড়ি। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার (৪ ডিসেম্বর) সাজেক ভ্রমণে বিধি-নিষেধ দিয়েছে জেলা প্রশাসন।মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
দুই আঞ্চলিক দলের মধ্যে কয়েক দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটছে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেলে কোনো পর্যটক গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ি আসেনি
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, দুই আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার একদিন সাজেকে পর্যটক ভ্রমণে বিধিনিষেধ দেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। যারা আছেন, তাদের নিরাপদে কাল ফিরিয়ে আনা হবে।




















