চাঁদপুরের কচুয়ার উজানী গ্রামের সাবেক ইউপি সদস্য
আলমগীর হোসেনের পুত্র ছাত্রদল নেতা সুমনকে গ্রেপ্তারের প্রতিবাদে ও
ওসি এম. আবদুল হালিমের প্রত্যাহারের দাবিতে হরতাল পালন করেছে
বিএনপি’র একাংশের নেতাকর্মীরা। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৬ টা
থেকে দুপুর পর্যন্ত পৃথকভাবে কচুয়া-সাচার, কচুয়া-রহিমানগর সড়কের
বিভিন্নস্থানে টায়ার জ্বালিয়ে গাড়ি চলাচল রোধ করে হরতাল
পালনকারীরা। এসময় বাসসহ অন্যান্য যানবাহন চলাচল না করায় যাত্রীরা চরম
ভোগান্তিতে পড়েন। কোথাও কোথাও সিএনজি ও বাসে থাকা যাত্রীদের
গাড়ী থেকে নামিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন হরতালকারীরা। দুপুরে
সেনাবাহিনীর সদস্যরা এসে হরতাল কারীদের ছত্রভঙ্গ করে দেন।
কচুয়া উপজেলা বিএনপির (একাংশের) সাধারন সম্পাদক জাহাঙ্গীর
আলম ফারুকী জানান, সুনির্দিষ্ট কারন ছাড়াই ছাত্রদল নেতা সুমনকে
গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় ওসি এম. আবদুল হালিম। আমরা ওসির
প্রত্যাহারের দাবিতে সকাল সন্ধা হরতাল আহŸান করি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আবদুল হালিম বলেন,
উজানী গ্রামের স্থানীয় দু-পক্ষের মারামারির ঘটনায় দায়েরকৃত মামলার
আসামী হিসেবে সুমনকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়। ওই আসামী
ছেড়ে না দেওয়ায় আমার বিপক্ষে অবস্থান নেয় কিছু নেতাকর্মীরা।
ছবি: কচুয়া-বিশ^রোড সড়কে হরতাল পালনের একাংশ।




















