মতলব উত্তর উপজেলার মোহনপুরে ‘ফুড ভিলেজ’ রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মোহনপুর পর্যটন সংলগ্ন এলাকায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এই ‘ফুড ভিলেজ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, ফরমালিন-রাসায়নিক মুক্ত মাছ-গোস্ত, শাক-সবজির ব্যবহার, আরও ফিল্টার মাধ্যমে পরিশোধিত বিশুদ্ধ পানি দিয়ে রান্না করা খাবার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে সব ধরনের খাদ্য তৈরির নিশ্চয়তা দিয়েছে ‘ফুড ভিলেজ রেস্টুরেন্ট’। হোটেলে বসে খাবারের গ্রহণের পাশাপাশি রয়েছে হোম ডেলিভারিসহ ছোট-বড় সব অনুষ্ঠানের অর্ডার নেয়া হয়।
এসময় ‘ফুড ভিলেজ’ রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা সোহরাব হোসেন, মোজাম্মেল হোসেন, পরিচালক নুর আলম শুভ’সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে ‘ফুড ভিলেজ’ রেস্টুরেন্টের উন্নত সেবা পরিবেশন, সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা তোফাজ্জল হোসেন।




















