ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পৌর ১ ও ২নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • 29

জাতীয়তাবাদী শ্রমিক দলের হাজীগঞ্জ পৌর ১ ও ২নং ওয়ার্ড শাখার পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে বলাখাল বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল খায়ের মজুমদার। সভায় নেতকর্মীদের বিএনপি ও শ্রমিক দলের কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন ও ইঞ্জি. মমিনুল হকের হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সুমন, পৌর বিএনপির সাবেক উপদেষ্টা হেলাল মজুমদার, সরোয়ার হোসেন বুলু মুন্সী, সাহাব উদ্দিন মজুমদার শাহিন, পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা সোহেল ও সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন লারা ।
২নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মো. সেলিম মিজির সভাপতিত্বে এবং ১নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সোহেল বেপারীর উপস্থাপনায় শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ১নং শ্রমিক দলের সভাপতি আক্তার হোসেন, ২নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামীম বেপারীসহ অন্যান্য অতিথি ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।
এসময় বিএনপি নেতা মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, যুবনেতা বিক্রম হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং পৌর ১ ও ২নং ওয়ার্ড শ্রমিক দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শ্রমিক দলের নেতৃবৃন্দ জানান, দুই বছর পূর্বে কমিটি গঠিত হলেও তৎকালীন সময় পুলিশি বাধায় নেতাকর্মীরা কোন ধরনের সভা-সমাবেশ করতে না পারায়, আজ (শুক্রবার) পরিচিতি সভা অনুষ্ঠিত হলো।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে পৌর ১ ও ২নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত 

আপডেট : ০৮:৫৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪