ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট ও মডেল সরকারি কলেজ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • 85

মহান বিজয় দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কর্তৃক আয়োজিত বিজয় দিবস আন্তঃকলেজ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামিকাল অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক তাপস শীল। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ। এছাড়াও ক্রীড়া সংস্থার সদস্য আকতার হোসেন দুলাল, মোহাম্মদ হাবীব উল্যাহ্, মো. আবুল খায়ের, মো. শাকিল হোসেন সুমন ও ফয়সাল হোসেন হৃদয় উপস্থিত থাকবেন।

উক্ত ফাইনাল খেলা উপভোগ করার জন্য ক্রীড়া প্রেমীসহ সর্বস্তরের জনসাধারণকে আমন্ত্রণ জানিয়েছে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ। এর আগে গত শনিবার (৭ ডিসেম্বর) হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে বিজয় দিবস আন্তঃকলেজ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। নক আউট পদ্ধতির এ খেলায় উপজেলার ৮টি কলেজ থেকে ৮টি দল অংশগ্রহণ করে।

কলেজগুলো হলো, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, দেশগাঁও ডিগ্রি কলেজ, কাকৈরতলা জনতা কলেজ, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজ ও বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ।

এর মধ্যে সেমিফাইনালে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজ অংশগ্রহণ করে। এই সমিফাইনালে চারদলের মধ্যে ফাইনালে উঠে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ। আজ এই দুই দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, আগামি ১৬ ডিসেম্বর (সোমবার) মহান বিজয় দিবসের অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রপি ও পুরস্কার তুলে দিবেন অতিথিবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট ও মডেল সরকারি কলেজ

আপডেট : ০৭:২৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪