ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বিজয় দিবসে ইসলামি ছাত্রশিবিরের ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • 29
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ইসলামি ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মাঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মহরম আলী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাহিত্য সম্পাদক মাহবুব আলম, পৌর শাখার সভাপতি আরিফ শেখ, আলিয়া শাখার সভাপতি শামিউল আলম, উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আল-আমিন, উত্তর শাখার সভাপতি শাকিল আহমেদসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
ফ্রি ব্লাড ক্যাম্পেইনে স্থানীয় জনগণের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানে উৎসাহিত করার কার্যক্রম পরিচালিত হয়। এই উদ্যোগকে স্থানীয়রা ব্যাপকভাবে প্রশংসা করেছেন এবং ছাত্রশিবিরের এই মানবিক কার্যক্রমকে জনকল্যাণমুখী উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন।
উল্লেখ্য, ছাত্রশিবির প্রতি বছর বিভিন্ন জাতীয় ও ধর্মীয় দিবসে এমন মানবিক কর্মসূচি পরিচালনা করে আসছে। তাদের এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে জনসেবার প্রতি আগ্রহী করে তুলছে বলে মনে করছেন স্থানীয়রা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে বিজয় দিবসে ইসলামি ছাত্রশিবিরের ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট : ০৬:৩৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪