ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • 47

চাঁদপুরে গভীর রাতে ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই লঞ্চের বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। আজ রোববার বেলা ১১টায় চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালের প্রিন্স আওলাদ-১০ লঞ্চ এবং বরিশাল থেকে ছেড়ে আসা এম ভি কীর্তনখোলা-১০ লঞ্চ মেঘনা নদীর চাঁদপুর ও বরিশাল সীমানা এলাকায় সংঘর্ষ হয়। পরে চাঁদপুর হরিনা ফেরিঘাট সংলগ্ন চরে আটকা পড়ে প্রিন্স আওলাদ-১০ লঞ্চটি। ওই লঞ্চের ৫৮০ জন যাত্রীকে রাতেই এমভি শুভরাজ-৯ লঞ্চের মাধ্যমে বরিশালের উদ্দেশে পাঠানো হয়।

চাঁদপুর ট্রাফিক বিভাগের উপপরিচালক বাবু লাল বৌদ্ধ জানান, পরে ঢাকাগামী কীর্তনখোলা-১০ লঞ্চটি ঢাকা নদীবন্দরের উদ্দেশে যাত্রীসহ রওনা হয়। তবে লঞ্চ দুটি ক্ষয়ক্ষতি হলেও উভয় লঞ্চের কোনো যাত্রী হতাহত হয়নি।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, ঘন কুয়াশার কারণে প্রতিনিয়ত লঞ্চ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। মধ্যেরাতে চাঁদপুর নৌ সীমানার মেঘনা নদীতে প্রিন্স আওলাদ-১০ লঞ্চ ও এমভি কীর্তনখোলা-১০ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই লঞ্চের সামনের অংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের নিখোঁজ দুলালকে পাওয়া গেছে: পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি

চাঁদপুরে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ

আপডেট : ০৩:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪