ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পুলিশের অভিযানে চোরাই মালামালসহ চোর গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • 43

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নং বড়কূল ইউনিয়নের প্রতাপপুর গ্রামের উত্তর মজুমদার বাড়িতে চুরির ঘটনায় চোরসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

গত ২৮ ডিসেম্বর হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুকের নির্দেশনায় এসআই মোহাম্মদ ছায়েমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে চোর রিয়াদ হাসানকে গ্রেপ্তার করে। রিয়াদ হাসান প্রতাপপুর গ্রামের মজুমদার বাড়ির জামাল উদ্দিনের ছেলে।

গ্রেপ্তারকৃত রিয়াদ হাসানের স্বীকারোক্তি ও দেখানো মতে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি পানির পাম্প (মটর) বক্সসহ,একটি বৈদ্যুতিক ড্রিল মেশিন, তিনটি প্লাস,
একটি স্ক্রু ড্রাইভার,দুটি বৈদ্যুতিক টিউবলাইট, নীল রঙের প্লাস্টিকের ড্রামে রাখা ১৫ কেজি চাল, দুটি ৫ লিটারের বোতলে সংরক্ষিত ১০ লিটার সরিষার তেল।এছাড়াও তার কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

২৫ ডিসেম্বর রাতে উপজেলার প্রতাপপুর গ্রামের উত্তর মজুমদার বাড়ির আজাদ মজুমদারের ঘরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় রুনা আক্তার বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর ২৬।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন,”চুরির ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধার করতে আমরা বদ্ধপরিকর ছিলাম। পুলিশের এই অভিযান জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতিরই অংশ।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জের নিখোঁজ দুলালকে পাওয়া গেছে: পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি

হাজীগঞ্জে পুলিশের অভিযানে চোরাই মালামালসহ চোর গ্রেপ্তার

আপডেট : ০৭:০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪