ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের নতুন জেলা প্রশাসক কামরুল হাসান | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
  • 164
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||

চাঁদপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কামরুল হাসান। বর্তমানে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক এর একান্ত সচিব (উপ-সচিব) পদে কর্মরত রয়েছেন।

১৯ মে (বৃহস্পতিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ শাখা প্রকাশিত এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। কামরুল হাসান চাঁদপুরের ২২ তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।

একই প্রজ্ঞাপনে বর্তমান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে নেত্রকেনা জেলার জেলা প্রশাসক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সাহেলা আক্তারকে শেরপুর ও কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) শ্রাবন্তী রায়কে জামালপুর জেলার জেলা প্রশাসক হিসাবে করা হয়।

উল্লেখ্য, জেলা পর্যায়ে জেলা প্রশাসক সর্বোচ্চ ব্যক্তি হিসেবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। তিনি প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো তদারকি করেন।

এছাড়াও সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুরের নতুন জেলা প্রশাসক কামরুল হাসান | Rknews71

আপডেট : ১০:০৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২