ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • 35

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর শাহারপাড় এলাকায় স্ত্রী লাখি বেগমকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী মোস্তফা মিয়া (৪৫) আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।
আহত মোস্তফা মিয়াকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মোস্তফা মিয়া কুমিল্লা জেলার তিতাস থানার জগতপুর গ্রামের অটোরিকশা চালক। তিনি ২০০৯ সালে লাখি বেগমকে বিয়ে করেন। তাঁদের এক ছেলে সন্তান রয়েছে।
আহত মোস্তফা মিয়া জানান, তাঁর স্ত্রী মোবাইল ফোনে অনৈতিক কারবারে জড়িয়ে পড়েন। এ নিয়ে বাগবিতণ্ডার সময় তিনি ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করেন। পরে স্ত্রীই তাঁকে সেই ছুরি দিয়ে পেটে আঘাত করেছেন। তবে পুলিশের ভাষ্য, মোস্তফা নিজেই স্ত্রীকে মেরে আত্মহত্যার চেষ্টা করেছেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে আটক করা হয়েছে। পুলিশ পাহারায় তাঁর চিকিৎসা চলছে। এ বিষয় হত্যা মামলা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলবে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

আপডেট : ০২:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫