ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিকের সাবেক কাউন্সিলর মতি ও তাঁর ছেলে ঢাকায় গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • 35

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি (৫৫) ও তাঁর ছেলে বাবুইকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ অভিযান পরিচালনা করে এই তাদের গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন হক। তিনি বলেন, ‘আমাদের থানার রাজনৈতিক মামলায় মতি ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।’

গ্রেপ্তারকৃত মতিউর রহমান মতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। মতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়কও।

আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে কিনা জিজ্ঞেস করা হলে মোহাম্মদ সুজন হক বলেন, ‘না, আমাদের থানার যেহেতু মামলা তাহলে এখানকার আদালতেই পাঠানো হবে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নাসিকের সাবেক কাউন্সিলর মতি ও তাঁর ছেলে ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ০৭:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫