ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন হাজী মোজাম্মেল

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • 35

চাঁদপুরে ফরিদগঞ্জে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ১৫ নং রুপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় লিফলেট বিতরণ করেন ফরিদগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোজাম্মেল ।

এসময় উপস্থিত ছিলেন ১৫ নং রূপসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ১৫ নং ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়া, চাঁদপুর রোটারিয়ান ক্লাবের সভাপতি ,মাকসুদ আলম, ১৫ নং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি- আব্দুর রহমান , ১৫ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিঠু, উপজেলা ছাত্রদলের সদস্য , মনির হোসেন রুবেল, দেলোয়ার হোসেন জুয়েল, ১৫ নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক রিপন, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক , সোহাগ হোসেন , প্রমুখ।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ মাঝে হাজী মোজাম্মেল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা উত্থাপন করেছিলেন।

যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে, বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধ একটি দেশ।

দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ফরিদগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন হাজী মোজাম্মেল

আপডেট : ০৭:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫