কচুয়া উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক প্রবীন
আওয়ামী লীগ নেতা মোঃ আবু তাহের (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
গতকাল শনিবার রাত ১১টায় তার নিজ বাড়ি কড়ইয়া ইউনিয়নের লুন্তি গ্রামে
নোয়া বাড়ীতে তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ফুসফুস
টিউমার, ব্রেন ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর
সাথে হার মেনে পরপারে চলে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এক মেয়ে সহ
অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার বড় ছেলে তারেক শামস্ধসঢ়; মিঠু কড়ইয়া ইউনিয়ন
যুবলীগের আহŸায়ক।
তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, সাধারণ
সম্পাদক সোহবার হোসেন সোহাগ চৌধুরী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক
অ্যাডভোকেট হেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান
আলহাজ¦ আব্দুস ছালাম সওদাগর, সাধারন সম্পাদক আবু বক্কর মিয়াজী, উপজেলা
যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল,
বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, আনোয়ার হোসেন সিকদার, তাসাদ্দেক হোসেন
মহন, পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, উপজেলা ছাত্রলীগের আহŸায়ক
সালাউদ্দিন সরকার, যুগ্ম- আহŸায়ক সোহাগ উদ্দিন ও সাবেক ছাত্রলীগ নেতা
সুমন সিকদার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমাবেদনা জ্ঞাপন করেছেন।
রবিবার সকাল ১১টায় নোয়া বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে জানাযা শেষে
পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে
আসে।
কচুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরের ইন্তেকাল
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- 34
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















