ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চারবারের মধ্যে তিনবার পৌরসভা চ্যাম্পিয়ন | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
  • 309
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর খেলায় হাজীগঞ্জ পৌরসভা একাদশ অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার (১৯ মে) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে মাঠে অনুষ্ঠিত খেলায় বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদ একাদশকে ট্রাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে হাজীগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়।
২০১৮ইং সালের পর থেকে চলতি বছর সহ এ নিয়ে চারবার অনুষ্ঠিত এই খেলায় হাজীগঞ্জ পৌরসভা একাদশ ৩ বার চ্যাম্পিয়ন ও একবার রানাআপ হয়।
এর মধ্যে চলতি বছর ২০২২, ২০২১ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন ও ২০১৯ সালে রানারআপ হয় এবং ২০২০ সালে অতিমারি করোনা ভাইরাসের কারনে জাতীয়ভাবে এ খেলা অনুষ্ঠিত হয় নি।
জানা গেছে, শুক্রবার বিকালে অনুষ্ঠিত ৯০ মিনিটের নির্ধারিত খেলায় কোন দল গোল করতে পারেনি। পরে ট্রাইব্রেকারে ৪-২ গোলে বড়কুল ইউনিয়ন পরিষদকে হারিয়ে হাজীগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।
এরপর অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল ও রানারআপ দলের হাতে ট্রফি এবং ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব টুর্নামেন্টে প্রাপ্ত খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা ফেরদৌস আহমেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহম্মদ খসরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান তালুকদার, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও অতিথিবৃন্দ ও কয়েক সহস্রাধীক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ মে বৃহস্পতিবার বিকালে উপজেলা পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) -২০২২ইং এর উদ্বোধন করেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। খেলায় হাজীগঞ্জ পৌরসভা ও ১২টি ইউনিয়নসহ মোট ১৩ দল খেলায় অংশ গ্রহণ করে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চারবারের মধ্যে তিনবার পৌরসভা চ্যাম্পিয়ন | Rknews71

আপডেট : ০৬:২৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২