ইসলামী শ্রমিক আন্দোলনের চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলনের হাজীগঞ্জ উপজেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল গাজীর বাবা মো. শফিউল্লাহ গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ।
শনিবার (১ ফেব্রুয়ারী) ইসলামী শ্রমিক আন্দোলনের চাঁদপুর জেলার সভাপতি আবুল বাশার তালুকদার ও সেক্রেটারি মহিবুল্লাহ শুকু এবং ইসলামী আন্দোলনের হাজীগঞ্জ উপজেলা সভাপতি প্রিন্সিপাল এমএ মতিন মজুমদার ও সেক্রেটারি হাফেজ শাহাদাত হোসেন প্রধানীয়া পৃথক শোকবার্তায় মরহুমের পরিবারের পতি সমবেদনা জানান।
প্রকাশিত শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম মো. শফিউল্লাহ গাজীর মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী বিকালে বিকালে দূরারোগ্য ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মো. শফিউল্লাহ গাজী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
তিনি স্ত্রী, ৪ ছেলে ও পুত্রবধূসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। তিনি চাঁদপুর সদর উপজেলার কল্যান্দী গ্রামের বাসিন্দা। এদিকে মোহাম্মদ কামাল গাজীর বাবা মো. শফিউল্লাহ গাজীর মৃত্যুতে তার পরিবার ও নিকট আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।




















