ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন- Rknews71

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিলেন দেশের প্রখ্যাত কর আইনজীবী মো. আব্বাস উদ্দিন। শুক্রবার (২০) মে সকালে চতুরা এলাকায় ‘ফুলমতির নেছা ফোরকানিয়া মাদ্রাসার’ ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর তিনি ওই ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের কাজ করবেন বলে জানা গেছে।
এতদিন পর্যন্ত পৌরসভার এই ওয়ার্ডে কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা। তাই ঢাকা টেক্সসেস বারের সাবেক সভাপতি এ্যাড. আব্বাস উদ্দিন ওই ওয়ার্ডে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও মাদরাসা) স্থাপনের উদ্যোগ নেন। এর মধ্যে তিনি তার মায়ের নামে ‘ফুলমতির নেছা ফোরকানিয়া মাদ্রাসার’ স্থাপনের কাজ শুরু করেন।
এ দিন (শুক্রবার) সকালে ঐতিহাসিক চতুরা জামে মসজিদের পাশে ‘ফুলমতির নেছা ফোরকানিয়া মাদ্রাসার’ ৬ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এ্যাড. আব্বাস উদ্দিন। তিনি তাঁর মায়ের নামে এই প্রতিষ্ঠানটি ওয়াকফ করে দেন। এ সময় তিনি জানান, মাদ্রাসার কাজ শেষে প্রাথমিক বিদ্যালয়ের কাজ শুরু করবেন।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাহাজান ঠিকাদারের সভাপতিত্বে, শিক্ষক আবদুর রবের সঞ্চালনায় ভিত্তিপ্রস্তর পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. আব্বাস উদ্দিন বলেন, ‘সুন্দর সমাজ বির্নিমানে জনপ্রতিনিধিসহ সমাজপতিদের এগিয়ে আসতে হবে। এই সমাজের আলো বাতাস গ্রহণ করে আমরা বড় হয়েছি। সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সমাজ এবং মানুষের উন্নয়নে সরকারের পাশাপাশি আমাদের এগিয়ে আসতে হবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলী আহমদ, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরতি মহিলা কাউন্সিলর খতেজা বেগম, ফরিদগঞ্জ পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. মনিরুল হক, সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন, শিক্ষক সফিকুর রহমান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ছোট ভাইয়ের মৃ’ত্যুর শোক সইতে না পেরে বড় ভাইয়ের মৃ’ত্যু 

ফরিদগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন- Rknews71

আপডেট : ০৪:০৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২