ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমের দিক নির্দেশনায় ১০ বোতল বিদেশী মদ সহ ২ জন আসামীকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে ফরিদগঞ্জ পৌরসভা এলাকা থেকে এস.আই পিয়াস বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামিদের আটক করতে সক্ষম হয়
আটককৃত আসামি হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর গ্রামের রাজেন চন্দ্র দাশের ছেলে আপন চন্দ্র দাশ (২৪) এবং শাহরাস্তি উপজেলার শোরশাক গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে মো. সাগর (২০) কে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ১০(দশ) বোতল বিদেশী মদ উদ্ধার করে পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় ।




















