দেশে বন্ধ হতে যাচ্ছে করোনা প্রতিরোধের প্রথম ডোজ টিকা কার্যক্রম।আজ এই কার্যক্রমের ইতি টানা হবে,আজকে সারাদেশে ১ কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।তাই সকলের সহযোগীতা ও অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রথম ডোজ টিকাদান সম্পন্ন হবে। এ সময় যারা প্রথম ডোজের টিকা নেননি তারা টিকা নিয়ে নেবেন।
এরপর দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম আরও জোরদার করা হবে। যারা এখনো নেননি আজই নিকটস্থ কেন্দ্র থেকে ভ্যাক্সিন নিন, সুরক্ষিত থাকুন। অন্যকে সুরক্ষিত রাখুন।স্বাস্থ্য মহাপরিচালক বলেন, সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তাদের মধ্যে যারা মারা গিয়েছেন, তাদের বেশিরভাগই টিকা নেননি। আমরা দেখেছি, যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে মৃতু্যর হার কম। পাশাপাশি হাসপাতালে ভর্তির সংখ্যাও কম। এ অবস্থায় আমরা আহ্বান করছি দ্রম্নততম সময়ে সবাই টিকা নিন। এর মাধ্যমে নিজে সুরক্ষিত থাকুন ও দেশকে সুরক্ষিত রাখুন।
রাজধানীসহ সারাদেশে বিভিন্ন ধরনের ১৭ কোটি ৫০ লাখ ৮১ হাজার ২৬২ ডোজ টিকাদান করা হয়। মোট টিকা গ্রহণকারীদের মধ্যে প্রথম ডোজ ১০ কোটি ৯ লাখ ১১ হাজার ২১ জন, দ্বিতীয় ডোজ ৭ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৭২১ জন ও বুস্টার ডোজ গ্রহণকারীর সংখ্যা ২৬ লাখ ৯৪ হাজার ৫২০ জন।
দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, সিনোভ্যাক, মডার্না, জনসন অ্যান্ড জনসন ও ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। ২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে দেশে টিকাদান শুরু হয়। সেদিন ২৭ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছিল। এখন ১২ বছরের ওপরের সবাই টিকা গ্রহণ করতে পারছেন।




















