হাজীগঞ্জে রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার ( ১৯ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একেএম জাহাঙ্গীর আলম।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহজামালের
পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আবুল বাসার লিটন,হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম ভুট্রো,হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন দুলাল,পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন।
এ সময় ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব আকবর হোসেন,সাধারণ সম্পাদক হাজী মনিরুজামান মনির,১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান,উপজেলা মৎসজীবিদলের সভাপতি মোঃ ইমাম হোসেন,অভিভাবক সদস্য মোঃ শাহ আলম,ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরান হোসেন সৈকত অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।




















