ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ভাই-বোনসহ ৫ মাদককারবারী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • 26

হাজীগঞ্জের চিহ্নিত নারী মাদককারবারী পলি বেগম (২৮) ও তার ভাই-বোনসহ পাঁচ মাদককারবারীকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজার এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মানিক কাজীর ছেলে কাজী আহমেদ শরীফ (৩৫), আব্দুল কাদেরের ছেলে আয়ূব ভূঁইয়া (৪৫), আকবর আলীর ছেলে খোরশেদ আলম (৩৮), মানিক কাজীর মেয়ে পলি বেগম (২৮) ও নাজিয়া আক্তার কাঁকন (২৫) কে গ্রেফতার করা হয়।

অভিযানকালে তাদের বাড়ি থেকে ৩৯০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, নগদ ৪১ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের হাজীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ক্যাশপন: আটককৃত মাদক কারবারিরা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ভাই-বোনসহ ৫ মাদককারবারী আটক

আপডেট : ০৫:১০:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫