ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • 27

Oplus_131072

মতলব উত্তর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান উপলক্ষে আয়োজিত টাস্কফোর্স কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাসের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, নৌপুলিশ ফাঁড়ির এসআই মো. আনোয়ার, মো. মানিক, উপজেলা জেলে প্রতিনিধি ওমর আলী প্রমুখ।

সভায় আসন্ন ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা (ছোট ইলিশ) আহরণ থেকে বিরত থাকার জন্য জেলে সম্প্রদায়কে অনুরোধ জানানো হয়। অন্যথায় মৎস্য রক্ষা আইনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট : ০৬:৩৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫