ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আল-ইনসাফ মানব কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে  ইফতার ও ঈদ সামগ্রী বিতরন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • 48
চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে! এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পবিত্র মাহে রমজান ২০২৫ ইং উপলক্ষে  ৯নং বালিয়া ইউনিয়নের প্রায় ২০০ শতাধিক গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে রমজানের ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরন করেছে অত্র  ইউনিয়নের আল-ইনসাফ মানব কল্যান ফাউন্ডেশন।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ফরক্কাবাদ বাজারে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এই বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মাওলানা মুফতি ফরহাদ হোসাইনের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের অর্থ সম্পাদক দেওয়ান মো: হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা ক্বারী আশরাফ আলী।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নুর হোসেন মুন্না, মমিন হোসেন ভুঁইয়া, সম্মানিত দাতা সদস্য আকবর আলী মিজি, জাকির হোসেন তালুকদার, সম্মানিত সদস্য নুরুল ইসলাম কালু, খাইরুল আলম, রাসেল তালুকদার, সালাউদ্দিন,  আব্দুর রহিম মোল্লা ও রাকিবুল ইসলাম মাসুম সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় অনলাইনে যুক্ত হয়েছিলেন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও দাতা সদস্য জনাব রুবেল হোসেন ভূঁইয়া (পোল্যান্ড প্রবাসী), সাধারণ সম্পাদক ও দাতা সদস্য জনাব নিজাম উদ্দিন সুজন (সৌদি প্রবাসী), সহ-সভাপতি জনাব সাহাদাত হোসেন মুন্না (মালয়েশিয়া প্রবাসী), সম্মানিত দাতা সদস্য জনাব সাহাদাত হোসেন মিজি (কোরিয়া প্রবাসী),  এবং অন্যান্য প্রবাসী দাতা সদস্যরা।
সভাপতি ও সাধারণ সম্পাদক এক‌ই সুরে সুর মিলিয়ে বলেন, রমজানের শিক্ষা হলো মানবতার সেবা ও সমাজের সর্বস্তরে কল্যাণ প্রতিষ্ঠা করা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য তাদের এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম বিগত বছরের মতোই ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশা আল্লাহ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আল-ইনসাফ মানব কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে  ইফতার ও ঈদ সামগ্রী বিতরন

আপডেট : ০৭:৩৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫