ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • 24
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন (৩২) কে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের বেলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আসামিকে আজ শুক্রবার চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২০ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং উত্তর মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. শাহিন (৩২) কে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, ২টি গাঁজার ফিল্টার, ২টি সীম কার্ড, ২টি গাঁজা মাপার মেশিন, ২টি ছুরি, ২টি কাটার এবং নগদ ১৩, হাজার ৩ শত ৯০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মতলব উত্তরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৭:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫