ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষে মতলব উত্তরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • 26

মতলব উত্তর উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমান পর্যায়ে পরিক্ষা-২০২৫ অনুষ্ঠান উপলক্ষে কেন্দ্র সচিব ও কেন্দ্র কমিটির সংশ্লিষ্টদের সাথে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।

সভাপতির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে ও সুশৃঙ্খলভাবে গ্রহণের জন্য মতলব উত্তরে সব ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন এসএসসি পরীক্ষা নকল মুক্ত ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রে শান্তি শৃৃঙ্খলা বজায় রেখে দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষকদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন ইউএনও। সভায় তিনি শিক্ষকদের শিক্ষক সুলভ মনোভাব নিয়ে পরীক্ষার দায়িত্ব পালন করার বিশেষ ভাবে অনুরোধ জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ওসি তদন্ত প্রদীপ মন্ডল, মতলব উত্তর জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. রায়হানুল ইসলাম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, বিভিন্ন কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষে মতলব উত্তরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

আপডেট : ০৮:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫